১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারের ছাদ কেটে পালাল চার ফাঁসির আসামি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৬২ Time View

এক ঘণ্টার মধ্যেই গ্রেফতার, জেলা প্রশাসকের পক্ষ থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামির শেষ রক্ষা হয়নি। পালিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শহরের চেলোপাড়া চাষিবাজার এলাকা থেকে মঙ্গলবার রাত ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রাত ৩টার দিকে কারাগারের কনডেম সেল থেকে পালায় আসামিরা। এ ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যেভাবে পালিয়েছে চার আসামি: বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বুধবার বেলা ১০টায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, কারাগার পরিদর্শন করে জানা গেছে, কারাগারের ঐ ভবনটি খুবই পুরোনো। ভবনের ছাদে কোনো রড নেই, এটি চুন ও সুরকি দিয়ে তৈরি। আসামিরা এক মাস ধরে বালতির হাতল দিয়ে ছাদ ফুটা করেন। একপর্যায়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর পরিধেয় বস্ত্র ও বিছানার চাদর জোড়া দিয়ে রশি বানিয়ে ছাদ দিয়ে বের হয়ে দেওয়াল টপকে পালিয়ে যান। রাত ৩টা ৫০ মিনিটে পুলিশের কাছে খবর আসে তারা করতোয়া নদী পার হয়ে চলে গেছেন। সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতারের নেতৃত্বে বগুড়া সদর থানার ওসি, ডিবির ওসিসহ অন্যান্য অফিসার যৌথ অভিযানে নামেন। একপর্যায়ে রাত ৪টা ১০ মিনিটে শহরের চেলোপাড়া চাষিবাজার থেকে চার জনকেই গ্রেফতার করতে সক্ষম হন। জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে গ্রেফতারকৃতদের শনাক্ত করা হয়। গ্রেফতারের পর চার জনকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং কারা কর্তৃপক্ষ তাদের শনাক্ত করে।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেল পালানো চার কয়েদি জানিয়েছেন, কনডেম সেলে বসেই তারা পালানোর পরিকল্পনা করেন। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু (৬০), নরসিংদী জেলার মাধবদী থানার ফজরকান্দি গ্রামের মৃত ইসরাফিলের ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন (৪১), বগুড়ার কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নানের (বর্তমানে কাহালু পৌরসভার মেয়র) ছেলে জাকারিয়া (৩৪) এবং বগুড়া সদরের কুটিরবাড়ী গ্রামের ইসরাইল শেখের ছেলে ফরিদ শেখ (৩০)। তারা প্রত্যেকেই হত্যা মামলায় দণ্ড পাওয়া ফাঁসির আসামি। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘জাকারিয়াসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে ১ জুন থেকে বগুড়া কারাগারের কনডেম সেলে একসঙ্গে রাখা হয়। ২ জুন কারাগার পরিদর্শনকালেও তাদের একসঙ্গে দেখতে পান। তারা মাত্র ২৫ দিনেই কনডেম সেল থেকে পালানোর পরিকল্পনা বাস্তবায়ন করেন। এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।’

এদিকে বুধবার সকাল থেকে জেলা কারাগারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। জেল সুপার আনোয়ার হোসেন জানান, ফাঁসির চার কয়েদি পরিকল্পনা করে জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর রাতেই তাদের গ্রেফতার করা হয়। এসব বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি তিনি।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

কারাগারের ছাদ কেটে পালাল চার ফাঁসির আসামি

আপডেট সময় : ০৩:১৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪