১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে মৃদু দাবদাহ ও বিদ্যুতের লুকোচুরিতে জনজীবনে অস্থিরতা

মেহেরপুরে মৃদু তাপদাহ ও বিদ্যুতের লুকোচুরিতে অস্থির হয়ে পড়েছে সকল ধরণের মানুষের জীবন-যাপন। (২৬ জুন) বুধবার দুপুরের দিকে মেহেরপুরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছে। জেলার দেবীপুর, করমদী, সহড়াতলা, গাংনী, চৌগাছাসহ কয়েকটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির খবর পাওয়া গেলেও সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার অধিকাংশ এলাকায় মৃদু দাবদাহে অস্থিরতা বিরাজ করে জনজীবনে।

একদিকে দাবদাহ আরেকদিকে গত কয়েকদিন ধরে ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লুকোচুরিতে মানুষের জীবন-যাপন দুর্বিষহ হয়ে পড়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষেরা হাসফাস অবস্থায় তাদের কাজকর্ম অব্যাহত রেখেছেন। গ্রামের সাধারণ মানুষের অধিকাংশ শার্ট-গেঞ্জি খুলে গাছের নিচে বসে একটু প্রশান্তির বাতাস খুঁজেছেন। কোন কোন লোকজনকে পুকুরে কিংবা শ্যালো ইঞ্জিনের পানিতে দীর্ঘ সময় গোসল করতে দেখা গেছে। দাবদাহের কারণে পাকা সড়কগুলোতে যান ও জন চলাচল কম পরিলক্ষিত হয়েছে। কারণ হিসেবে পাকা সড়কের হিটে চোখ ও ত্বক পুড়ে যাবার উপক্রম হচ্ছে বলে কেউ কেউ জানিয়েছেন।

এদিকে বিদ্যুতের লুকোচুরিতে জনজীবনে ক্ষোভ বিরাজ করছে। বার বার বিদ্যুৎ চলে যাওয়াতে গৃহস্থালির রান্না-বান্না হচ্ছেনা, এমনকি বৃদ্ধ ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছে অভিভাবকগণ। বসতবাড়িতে এসি/ ফ্যানের ব্যবস্থা না থাকায় শিশুরা ঘর থেকে স্বস্তি খুঁজতে বাড়ির বাইরে কিংবা রাস্তায় ছুটে চলছে। শিক্ষার্থীদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছে। মোমবাতির ব্যবহার না থাকলেও গ্রামের দোকানগুলোতে চাহিদা বেড়েছে মোমবাতির। সন্ধার পরে মোমবাতি বেচাকেনা চলছে ধুমছে। এদিকে শহরে বিদ্যুৎ থাকলেও রাত-দিনে গ্রামাঞ্চলে বারবার বিদ্যুতের লুকোচুরিকে পল্লী বিদ্যুৎ অফিসকে দায়ী করছেন সাধারণ মানুষ। শহরের লোকজনকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানে গ্রামাঞ্চলের মানুষকে বিদ্যুৎ থেকে বঞ্চিত করা হচ্ছে। ধানসহ অন্যান্য ফসলে সেচ সুবিধার কাজও ব্যহত হচ্ছে। দিনে বিদ্যুৎ না থাকলে রাতে এর অনিয়ম হবেনা ভাবলেও গুজব রাসেল ভাইপারের ভয়ে অনেকেই মটর চালাতে অনিহা প্রকাশ করছেন। এতে কৃষিতে বিপর্যয় ঘটবে বলে কৃষকদের অভিযোগ।

বিদ্যুতের লুকোচুরির বিষয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এমনকি গাংনী জোনাল অফিসে বারবার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি। গ্রামাঞ্চলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের লুকোচুরির সমাধান হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

মেহেরপুরে মৃদু দাবদাহ ও বিদ্যুতের লুকোচুরিতে জনজীবনে অস্থিরতা

আপডেট সময় : ০৩:০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪