১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এন্টিভেনম নেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

চুয়াডাঙ্গায়  দেখা মিললো রাসেল’স ভাইপার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত বিষধর রাসেল’স ভাইপার সাপের দেখা মিলেছে। উপজেলার মেদেনীপুর গ্রামের ঘাড় কাটি মাঠে বিষধর রাসেল’স ভাইপার দেখার পর কৃষকের লাঠির আঘাতে মারা যায়। এরপর থেকেই গোটা সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। (২৬ জুন) বুধবার বেলা সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর ঘাড় কাটি মাঠের একটি খেজুর গাছের নীচে সাপটি দেখা যায়। তবে সাপের বিষক্রিয়া থেকে মানুষ বাঁচার একমাত্র প্রতিশেধক এন্টিভেনম ঔষধ নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

খোঁজ নিয়ে জানা গেছে, জীবননগর সীমান্ত এলাকার মেদিনীপুর মাঠে কৃষক মোবারক তরফদার ও ভাইপো আতর আলী পাট নিড়ানি শেষে বিশ্রাম নিতে যায়। তারা জমির আইলের (সীমানা) পাশে একটি খেজুর গাছের নীচে বসতে গেলে রাসেল’স ভাইপার সাপ দেখে পালিয়ে যায়। পরে আবার ওই জায়গায় এসে সাপটি দেখায় হাতের লাঠি দিয়ে মেরে ফেলেন।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর, বেনীপুরসহ সীমান্ত এলাকায় বেশ কয়েকটি রাসেল’স ভাইপার সাপ দেখতে পাই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষধর এই সাপের কথা জানতে পেরে তাদের মধ্যে একধরণের আতংক ছড়িয়ে পড়েছে।

এব্যাপারে জানতে চাইলে জীবননগর বন বিভাগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রাসেল’স ভাইপারের কথা শোনার পর আমরা ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা সাপটি মেরে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেছে। সচক্ষে না দেখে আমি নিশ্চিত করতে পারছি না। তবে স্থানীয়রা জানিয়েছে ওটাই রাসেল’স ভাইপার।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাফাউল্লাহ নেওয়াজ জানান, হাসপাতালে বর্তমানে কোন এন্টিভেনম নেই। বেশ অনেক দিন আগেই চাহিদা দেওয়া হয়েছিলো। আমাদের প্রতিনিধি ঢাকাতে অবস্থান করছে। আশা করি আমরা দুই-একদিনের মধ্যে হাতে পাবো।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

এন্টিভেনম নেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

চুয়াডাঙ্গায়  দেখা মিললো রাসেল’স ভাইপার

আপডেট সময় : ০৩:০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪