১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গায় হলদে পাখি সম্প্রসারণ সংক্রান্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

বিভিন্ন জাতীয় আয়োজনে হলদে পাখিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে

চুয়াডাঙ্গায় হলদে পাখি সম্প্রসারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ জুন) মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের কমিশনার ও চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করাতে হবে। যথেষ্ট প্রচার থাকতে হবে। আমাদের কার্যক্রমে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। মানুষের ছোট বয়স থেকে নেতৃত্ব, পরোপকারীতার মনোভাব গড়ে তোলার জন্য হলদে পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে হলদে পাখি সম্প্রসারণে জেলা প্রশাসনের সহযোগীতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে হবে। প্রচার প্রচারণা বাড়াতে হবে। মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। বিভিন্ন জাতীয় আয়োজনে হলদে পাখিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা আরও বলেন, মানবিক মানুষ হওয়ার জন্য এই সংগঠনগুলো গুরুত্বপূর্ণ। পিপিআইসহ সংশ্লিষ্ঠ্য প্রতিষ্ঠান থেকে বা নিজেরা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করতে হবে। এ সময় জেলা প্রশাসক হলদে পাখি, গার্ল গাইড ও রেঞ্জের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আহ্বান জানিয়ে সময় নির্ধারণের জন্য প্রস্তাব করলে শিক্ষাক্রম অনুসরণ করে সভায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এ ধরনের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান নাঈমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন।

এ সময় আরও বক্তব্য রাখেন, দামুড়হুদার গার্ল গাইডস কমিশনার ফাহমিদা রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সাবিনা খাতুন, বিজ্ঞ পাখি কবিতা খাতুন, ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, চুয়াডাঙ্গা সদরের স্থানীয় কমিশনার দিলরুবা খানম প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন ফারিয়া আহমেদ ও গীতা পাঠ করেন অনুশ্রী ঘোষ।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় হলদে পাখি সম্প্রসারণ সংক্রান্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

বিভিন্ন জাতীয় আয়োজনে হলদে পাখিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে

আপডেট সময় : ০২:৩২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪