০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
কুঁড়েঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় হামলার অভিযোগ, মাথায় অন্তত ১২টি কোপের চিহ্ন

চুয়াডাঙ্গায় কামরিয়া বিলে পাহারাদারকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিল পাহারা দিতে মাঠে যান বদর উদ্দিন। রাতে তিনি সেখানে একটি পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুঁড়েঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় গহেরপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Tag :
এখন আলোচনায়

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরোধীদলীয় নেতা

কুঁড়েঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় হামলার অভিযোগ, মাথায় অন্তত ১২টি কোপের চিহ্ন

চুয়াডাঙ্গায় কামরিয়া বিলে পাহারাদারকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬