০২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ৮০ জন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ Time View

গাজীপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় গত ৮ নভেম্বর থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১৪ থেকে ১৫টি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লকডাউন ছিল। আমরা আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে তৎপর ছিলাম। লকডাউনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য আমরা আগে থেকেই কাজ করেছি। গত রাতে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মহানগরের বাসন থানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক। পেট্রোলসহ তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, রাস্তায় চলাচলকারী যানবাহনে পেট্রোল বোমা মেরে নাশকতা করার জন্য তাঁরা প্রস্তুত ছিলেন।

গুজব ছড়ানোর বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, গুজব ছড়িয়ে মানুষকে ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। গুজব ছড়ানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মহানগরের যেসব তৈরি পোশাক কারখানা সকালে ছুটি হয়েছে, ছুটির পর শ্রমিকরা বের হয়ে অনেক জায়গায় অবরোধ করার চেষ্টা করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তাঁরা তা করতে পারেননি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শান্তিপূর্ণ রয়েছে; স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

Share this news as a Photo Card

Tag :
এখন আলোচনায়

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০ নভেম্বর ২০২৬

গাজীপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ৮০ জন

www.dailyamaderchuadanga.com |
https://web.facebook.com/Dailyamaderchuadanga

গাজীপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ৮০ জন

আপডেট সময় : ০৩:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬