০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাথাভাঙ্গা নদী থেকে ভেসে ওঠা শিশু আরওয়া মাহমুদ উদ্ধার, বর্তমানে শঙ্কামুক্ত

চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্কসংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় আরাওয়া মাহমুদ (৪) নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সাহসিকতা ও তৎপরতায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া এলাকার মাহমুদ হাসান ও ফারহানা বিথি দম্পতির শিশু কন্যা আরাওয়া মাহমুদ পুলিশ পার্কসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে ভেসে যায়। পুলিশ পার্ক এলাকায় কর্মরত কিছু শ্রমিক ও স্থানীয় লোকজন নদীর তীরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক সহায়তায় শিশুটিকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর মা ফারহানা বিথি, যিনি চুয়াডাঙ্গা এ. আর. মালিক ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা, তিনি জানান—তার মেয়ে স্বভাবগতভাবে অত্যন্ত চঞ্চল। কখন সে সবার অজান্তে স্কুল বা আশপাশ থেকে বের হয়ে নদীর দিকে চলে গেছে, তা তিনি বুঝতে পারেননি। হঠাৎ এমন সংবাদে পরিবারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় শিশুটি বেঁচে আছে। এরপর তাকে দ্রুত শিশু ওয়ার্ডে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ডা. রবিন আরও নিশ্চিত করেন যে, বর্তমানে শিশুটি সম্পূর্ণ শঙ্কামুক্ত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে।

নদীর তীরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর শিশুটির দ্রুত উদ্ধার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে ব্যস্ত এলাকার নদী বা পার্কের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :
এখন আলোচনায়

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জয়রামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাথাভাঙ্গা নদী থেকে ভেসে ওঠা শিশু আরওয়া মাহমুদ উদ্ধার, বর্তমানে শঙ্কামুক্ত

আপডেট সময় : ০৭:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬