
পলাশবাড়ীর বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর সকালে পলাশবাড়ী বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের হলরুমে বিদ্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এ,এফ,এম,সাজ্জাদুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন স্যার এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তাফিজার রহমান।

এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা নিরাপদ খাদ্য নমুনা সংগ্রহ কারী হারুন অর রশীদ।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করে। তারা নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে এবং নিরাপদ খাদ্য গ্রহণের শপথ নেয়।শেষে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
কর্মশালায় পলাশবাড়ীর বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 


















