০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ছিনতাই, চালকসহ দুজনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ট্রেনের লোকোমাস্টার (চালক) নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন। তাঁদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশন ও জয়রামপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দুধপাথিলা মুরগির খামারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি বিটিও (BTO) ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের অপেক্ষায় ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে তাঁদের কাছে থাকা মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

হামলার পর আহত অবস্থায় চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উথলী স্টেশন সূত্রে জানা গেছে, ঘটনার পর খালি ট্যাংকার ট্রেনটি স্টেশনে অবস্থান করছিল। আহত চালকরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি নির্জন হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এটি ছিনতাই, নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ২৬হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ছিনতাই, চালকসহ দুজনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬