১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ক্রেতা সেজে পালসার মোটরসাইকেল চুরির চেষ্টা, গণপিটুনির পর যুবক পুলিশে সোপর্দ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্রেতা সেজে মোটরসাইকেল শোরুম থেকে নতুন পালসার মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাকিব (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌর এলাকার আদর্শপাড়ায় একটি মোটরসাইকেল শোরুমে এ ঘটনা ঘটে। আটক রাকিব মহেশপুর উপজেলার গরিনাথপুর গ্রামের জসিমের ছেলে। স্থানীয় ও শোরুম সূত্রে জানা যায়, শোরুমের মালিক সিরাজুল ইসলামের প্রতিষ্ঠানে ক্রেতা সেজে প্রবেশ করেন রাকিব। পরে নতুন একটি পালসার মোটরসাইকেল (অনটেস্ট) দেখার কথা বলে সেটি নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও উপস্থিত জনতা তাঁকে ধাওয়া করে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। খবর পেয়ে শোরুম মালিক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মারধরে আহত হওয়ায় পুলিশের কাছে সোপর্দ করার আগে তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫

কোটচাঁদপুরে ক্রেতা সেজে পালসার মোটরসাইকেল চুরির চেষ্টা, গণপিটুনির পর যুবক পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৭:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬