০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে দৈখাওয়া ও রামখানা বিওপির ২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৬টা ১০মিনিটে দৈখাওয়া বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর আমঝোল এবং একই দিন রাত ১১টা ২০মিনিটে রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ক্লিনিক মোড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দৈখাওয়া বিওপির এলাকা হতে ভারতীয় মোটর সাইকেল ১টি এবং রামখানা বিওপির এলাকা হতে ভারতীয় ইস্কাপ সিরাপ ৬৮টি বোতল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২লক্ষ ৭৭হাজার ২শত টাকা। এছাড়াও, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ

আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬