১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা থানায় যোগ দিলেন নতুন ওসি রাসেল মিয়া

চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ দামুড়হুদা মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মো. রাসেল মিয়া। তাঁর এই যোগদানের ফলে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসবে বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

নবাগত ওসি মো. রাসেল মিয়া চট্টগ্রাম জেলার রাউজান থানার সয়শের নগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মরহুম পিতা আব্দুল বারিক। কর্মজীবনে তিনি একজন সৎ, পেশাদার ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে বিভিন্ন স্থানে সুনাম অর্জন করেছেন। তিনি উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেন।

দামুড়হুদা উপজেলার বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তবর্তী এই এলাকায় মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে মাঝে মাঝে উদ্বেগ দেখা দেয়। তবে মো. রাসেল মিয়ার মতো একজন অভিজ্ঞ কর্মকর্তা থানার দায়িত্বে আসায় তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের বিশ্বাস, তাঁর দৃঢ় ও বিচক্ষণ নেতৃত্বে দামুড়হুদা থানা এলাকাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

যোগদান করার পর নিজের অনুভূতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে ওসি মো. রাসেল মিয়া বলেন, “দামুড়হুদা থানাধীন এলাকাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। পুলিশের একার পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা কঠিন, তাই সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অনেক বেশি উন্নত করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে তিনি ও তাঁর পুরো টিম সর্বদা তৎপর থাকবেন।

Tag :
এখন আলোচনায়

রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা

দামুড়হুদা থানায় যোগ দিলেন নতুন ওসি রাসেল মিয়া

আপডেট সময় : ০৭:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬