০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে হুসাইন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হুসাইন আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল হুসাইন। রাতের কোনো একসময় বিষধর সাপে তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর শরীরে তীব্র জ্বালাপোড়া অনুভূত হলে সে বিষয়টি মা-বাবাকে জানায়। তবে হুসাইনের ধারণা ছিল, তাকে কোনো পোকা কামড় দিয়েছে। পরিবারের সদস্যরাও বিষয়টিকে সাধারণ পোকার কামড় মনে করায় তাৎক্ষণিক চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়নি।

বৃহস্পতিবার সকালে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বেলা ১১টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আনন্দধাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

Tag :

আলমডাঙ্গায় সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬