১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মাত্র ১ রানের আক্ষেপ; বিভাগীয় দলে সুযোগ পেল চুয়াডাঙ্গার ৬ ক্রিকেটার

নতুনকুঁড়ি স্পোর্টসে রানারআপ চুয়াডাঙ্গা, জেলা প্রশাসকের হাতে ট্রফি হস্তান্তর

নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬-এর খুলনা বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় রানারআপ হওয়া চুয়াডাঙ্গা বালক ক্রিকেট দলের পক্ষ থেকে জেলা প্রশাসক লুৎফুন নাহারের হাতে রানারআপ ট্রফি হস্তান্তর করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ট্রফিটি হস্তান্তর করেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

প্রথমবারের মতো আয়োজিত নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছায় চুয়াডাঙ্গা জেলা বালক ক্রিকেট দল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে পরাজিত হয়ে রানারআপ হয় দলটি।

যদিও শিরোপা অধরা থেকে যায়, পুরো টুর্নামেন্টে চুয়াডাঙ্গার ক্রিকেটারদের নৈপুণ্য নজর কাড়ে বিভাগীয় নির্বাচকদের। তাদের পারফরম্যান্সের ভিত্তিতে চুয়াডাঙ্গা দলের ৬ জন ক্রিকেটার খুলনা বিভাগীয় দলের ক্যাম্পে জায়গা করে নিয়েছে।

নির্বাচিত ক্রিকেটাররা হলেন—দলনায়ক তৌহিদুল ইসলাম, শিমুল হোসাইন, সিয়াম হোসেন, সাদী মল্লিক, সামিউ হাসান এবং মাহমুদুল হাসান সিফাত।

ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, “মাত্র এক রানে হারলেও তোমাদের পারফরম্যান্স ছিল চ্যাম্পিয়নসুলভ। জয়-পরাজয় খেলাধুলার অংশ, কিন্তু তোমাদের দক্ষতা ও লড়াকু মানসিকতা আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতে ভুল-ত্রুটি শুধরে আরও বড় সাফল্য অর্জন করতে হবে।”

তিনি আরও বলেন, “চুয়াডাঙ্গার ছেলেরা যে বিভাগীয় পর্যায়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং ৬ জন ক্রিকেটার বিভাগীয় দলে সুযোগ পেয়েছে, সেটিই জেলার ক্রীড়াঙ্গনের জন্য বড় অর্জন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) শারমিন আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলাউদ্দিন আল আজাদ, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় দলের ম্যানেজার জুয়েল মাহমুদ, কোচ খন্দকার জিহাদি জুলফিকার টুটুল, অফিসিয়াল ইমরান, দলনায়ক তৌহিদুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক ইসলাম রকিব এবং দলের অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

মাত্র এক রানের আক্ষেপ থাকলেও বিভাগীয় দলে একসঙ্গে ৬ ক্রিকেটারের সুযোগ পাওয়ায় চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। খেলোয়াড়দের এই সাফল্য ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় অর্জনের পথ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
এখন আলোচনায়

বিদ্যুতের দামে বড় লাফ, জীবনযাত্রার ব্যয়ে বাড়তি চাপ

মাত্র ১ রানের আক্ষেপ; বিভাগীয় দলে সুযোগ পেল চুয়াডাঙ্গার ৬ ক্রিকেটার

নতুনকুঁড়ি স্পোর্টসে রানারআপ চুয়াডাঙ্গা, জেলা প্রশাসকের হাতে ট্রফি হস্তান্তর

আপডেট সময় : ০৩:১৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬