
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বাদ আছর জান্নাতুল মওলা জামে মসজিদে ও যুব মহিলা লীগের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। সহসভাপতি পূর্নিমা হালদার, শিউলী খাতুন, ইভা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন, জাহানারা খাতুন, সাংগঠনিক সম্পাদক চিনি খাতুন, অর্থ বিষয়ক সম্পাদক চম্পা খাতুন, চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি রিমা খাতুন, ২নং ওয়ার্ডের সভাপতি সালেহা খাতুন, ৩নং ওয়ার্ডের সভাপতি জেসমিন খাতুন, সাংঠনিক সম্পাদক ফাহিমা খাতুন, ৪নং ওয়ার্ডের সভাপতি সাবিনা খাতুন, সাধারণ সম্পাদক ববিতা খাতুন, ৬নং ওয়ার্ডের সভাপতি রুপালী খাতুন, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, ৯নং ওয়ার্ডের সভাপতি আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পারুলা খাতুন, সাধারণ সম্পাদক কাজলী খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব মহিলা লীগের অন্যান্য নেতা-কর্মীরা।
প্রতিনিধির নাম 












