
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলায় গত ৩ দিনেও সূর্য্যের দেখা মেলেনি। উত্তর- পশ্চিম দিক থেকে ধেঁয়ে আসা কুয়াশা বেল্টের কারণে এমন অবস্হা বিরাজ করছে।সে সাথে এ জেলায় দিন দিন পারদ নিচের দিকে ধাবিত হওয়ায় সর্বত্র জবুথবু অবস্হা বিরাজ করছে। মানুষের পাশাপাশি প্রাণীকূলের অবস্হা অষ্ঠাগত।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে,আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে রাজশাহীতে ৭.০°সেলসিয়াস।চুয়াডাঙ্গা প্রথম শ্রেনীর আবহাওয়া অফিস জানায়,আজ মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্র ৭.৫° সেলসিয়াস রেকোর্ড করা হয়েছে।যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে, গত ৩ দিন ধরে চুয়াডাঙ্গা জেলায় সূর্য্যের দেখা না মিলাই শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের দিন মুজুরের লোকজনের জীবনজীবীকা থমকে গেছে।সে সাথে গরু,ছাগলের অবস্হা অত্যান্ত নাজুক অবস্হা বিরাজ করছে। দিনমুজুর সাইফুল ইসলাম জানায়,আমাদের শ্রম না দিলে ভাত হয় না।এই ঠান্ডায় এখন শরীরই জড়িয়ে যাচ্ছে।কঠিন অবস্হা। অটোচালক,আকাশ জানায়, প্রতিদিন সকাল ৮ দিকে গ্রাম থেকে জেলা শহরে ভাড়া মারতে যায়।কিন্তু, রাস্তায় তেমন যাত্রী পাচ্ছি না।
সব মিলে হ য ব র ল অবস্হা চলছে।
গত দুদিন ধরে শহর কিংবা গ্রামাঞ্চলের প্রতিটি মোড়ে মোড়ে খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে মানুষজন।
সরকারিভাবে এখনও জোরদারভাবে শীত বস্ত্র ও কম্বল বিতরণ চোঁখে পড়েনি।#
নিজস্ব প্রতিবেদক 
















