১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলায় মাদক নির্মূল ও চোরাচালান রোধে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের কঠোর দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

এই লক্ষ্য বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে।

গতকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার, বিকেল ১৭:৫০ ঘটিকার সময় ডিবি পুলিশের একটি আভিযানিক দল দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নে বিশেষ অভিযান চালায়।

এসআই (নিঃ) আবু হেনা মোঃ মোস্তফা কামাল, এসআই (নিঃ) সৌমিত্র সাহা এবং এএসআই মোঃ আবু আল ইমরান সঙ্গীয় ফোর্সসহ বাটিকাডাঙ্গা দক্ষিণ পাড়াস্থ এলাকায় অবস্থান গ্রহণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, বাটিকাডাঙ্গা গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে মাদক কেনাবেচা চলছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানে নিজ বসত বাড়ির উঠান থেকে মোঃ সাইফুল ইসলাম (৪১) নামক একজনকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম বাটিকাডাঙ্গা গ্রামের মোঃ গিয়াস উদ্দিন মোন্টার ছেলে।

তল্লাশিকালে আসামীর হেফাজত থেকে ২৫ (পঁচিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এই কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

সাধারণ নাগরিকদের মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬