০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দামুড়হুদা প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দামুড়হুদা প্রেসক্লাব।

প্রেসক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবকতুল্য নেত্রীকে হারাল।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে এক অনন্য ভূমিকা পালন করেছেন। সামরিক শাসনামল পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ৩বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দামুড়হুদা প্রেসক্লাব জানায়, তাঁর মৃত্যুতে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুরশেদ বীন ফয়সাল (তানজীর) স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Tag :
এখন আলোচনায়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘দর্শনা ডিলাক্স’ বাস খাদে: নিহত ৩, আহত ১৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দামুড়হুদা প্রেসক্লাবের শোক

আপডেট সময় : ০৮:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫