০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গা ডাউকি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উষ্ণতার ছোঁয়া: শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।

তীব্র শীতের প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ‘ডাউকি মাদ্রাসাতুস সালাম ও এতিমখানা’য় এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের মহতী উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

আজ শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কম্বল ও অন্যান্য শীতের পোশাক তুলে দেওয়া হয়।

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে শাবিপ্রবি অ্যালামনাইয়ের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সাবেক শিক্ষার্থীদের এই উদ্যোগকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ভূয়সী প্রশংসা করেছেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ হায়দার আলী।

তিনি বলেন, “ছাত্রজীবন শেষেও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এই মানসিকতা সত্যিই অনুকরণীয়। সমাজের বিত্তবানদের এমন জনহিতকর কাজে আরও বেশি এগিয়ে আসা উচিত।”

অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মুন্সি মোঃ আবু হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ অঞ্চলের কো-অর্ডিনেটর এবং উক্ত মাদ্রাসার সভাপতি।

তিনি এই মহৎ উদ্যোগের জন্য শাবিপ্রবি অ্যালামনাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, ভবিষ্যতেও তারা এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবেন।

জনাব শেখ নূর মুহাম্মদ টিপু, উপদেষ্টা পরিষদের সদস্য।
মোঃ সাইদুল ইসলাম বুড্ডু, উপদেষ্টা পরিষদের সদস্য।
জাহিদ হাসান শুভ, কার্যনির্বাহী সদস্য।

ডাঃ সানোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য।
মুন্সি হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য।
মোঃ মুকুল মুন্সি, মোঃ আব্দুস সামাদ, ঠান্ডু মিয়া, ও এম এ কাশেম, কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

শীতবস্ত্র হাতে পেয়ে এতিমখানার শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়। তারা জানায়, এই শীতের সময় নতুন পোশাক ও কম্বল পেয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের চাষীদের স্বপ্ন দুলছে শিমের থোকায় থোকায়

আলমডাঙ্গা ডাউকি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উষ্ণতার ছোঁয়া: শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫