০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

  • সানজিদা খাতুন
  • আপডেট সময় : ০৮:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৭ Time View

দামুড়হুদা:
দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুভ্রতা “এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সম্মানিত কার্যালয় ঝিনাইদহ, উপজেলা প্রশাসন দামুড়হুদা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দামড়হুদার যৌথ আয়োজনে প্রথমে উপজেলা চত্বরে মানববন্ধন এবং পরবর্তীতে পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।এখনো পর্যন্ত কেন এই দুর্নীতির বিরুদ্ধে নাগামটানা সম্ভব হলো না সে সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দুর্নীতি একটা মরণ ব্যাধির মতো সমস্যা, এটাতো আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকেই জেনে আসছি, ছোটকাল থেকেই মানুষের অন্তরস্থলে দুর্নীতি ঢুকে পড়ে, সবলরা দুর্বলদের উপর প্রভাব বিস্তার করে,দুর্বলদের ঠেলে ফেলে দেয় এবং সমাজে হেয় প্রতিপন্ন করে। যারা আমরা সরকারি চাকুরি করি এটা আমাদের দায়িত্ব মনে না করে ক্ষমতার অপব্যবহার করি সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে নানা রকম বৈষম্যর সৃষ্টি হয়। সেজন্য আমাদের এই মরণব্যাধি দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। দুর্নীতি হলো একটা বৈষম্য, সামষ্টিকভাবে দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধ করার জন্য সামাজিক সচেতনতা বাড়াতে হবে ও জোরালো প্রতিরোধ গড়ে তুলতে হবে। হয়তো আমরা সমাজ থেকে দুর্নীতি চিরতরে নির্মূল করতে পারব না কিন্তু সমতা সৃষ্টি করা যেতে পারে। আমাদের এই দেশটা দুর্বল শ্রেণীর লোকদের নিয়ে স্বাধীন হয়েছে, সেজন্য কৃষকদের সম্মান করতে হবে,নারীদের সম্মান করতে হবে, শ্রমিকদের সঠিক সময়ে ন্যায্য মজুরি প্রদান করতে হবে, অসহায়দের সহায় হয়ে পাশে দাঁড়াতে হবে, তাহলে আমরা একটি দুর্নীতি মুক্ত সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়তে পারবো।

আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপি, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হোক, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান, দামুড়হুদা প্রেস ক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ,রোভার স্কাউটের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫