
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের প্রধান হুমা খান বিদায়ি সাক্ষাৎ করেছেন।
জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে আন্তরিকতাপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াত আমির হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভ কামনা ও বাংলাদেশে তার ভূমিকার প্রশংসা করেন।
এছাড়া হুমা খানও ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন।
অনলাইন ডেস্ক 






















