১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

 লালমনিরহাটের হাতীবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ওই এলাকার আলগেস আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘ প্রায় ১০বছর ধরে আলগেস আলী ও তার ভাই আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, বিরোধপূর্ণ জমির দুই পাশে শনিবার কাজ করছিলেন দুই পক্ষ। এক পাশে ছিলেন আলগেস আলীর ছেলে আব্দুল জলিল এবং অন্য পাশে ছিলেন আব্দুর রাজ্জাক ও তার ছেলে সাদ্দাম। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা আব্দুর রাজ্জাক লাঠি দিয়ে জলিলকে মারধর করেন।

পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী বলেন, আইন শৃংখলা যাতে অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনার পর মামলা গ্রহণ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত রাজ্জাক, বাদশা, বাছিয়া নামের ৩জনকে আটক করার কথা বিভিন্নভাবে জানা গেলেও নিশ্চিত করেননি হাতীবান্ধা থানার ওসি।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

আপডেট সময় : ০৫:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬