০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উকুনে স্কুল বন্ধের গুজব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১০৪ Time View

ইরানে উকুনের প্রকোপ প্রায় নেই বললেই চলে। উকুনকে ইরানিরা বেশ ঘৃণা, ভয় ও আতঙ্কের চোখে দেখে। কিন্তু, সম্প্রতি স্কুলগুলোতে উকুনের উপদ্রব ব্যাপকভাবে দেখা দিয়েছে। আর এ কারণে দেশটির স্কুলগুলো বন্ধ রাখা হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে, দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সংক্রান্ত উপমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ দেশের বিভিন্ন এলাকায় উকুনের প্রকোপের ওপর নজরদারি অব্যাহত রেখেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও মন্তব্য করেছেন তিনি। দেশজুড়ে, বিশেষ করে মেয়েদের স্কুলে উকুনের প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে আইআরএনএ-কে সাক্ষাৎকার দিয়েছেন সামাজিক গোষ্ঠী সংক্রান্ত প্রতিবেদক সাদেক সাত্তারিফার্দ। তিনি বলেছেন, ছাত্রাবাস ও আবাসিক বিদ্যালয়গুলো থেকে প্রতি বছর উকুনের প্রকোপের খবর পাওয়া যায়। কিন্তু প্রাপ্ত তথ্য অনুসারে, এ বছর উকুন পরিস্থিতি এখনও গুরুতর হয়ে ওঠেনি। উকুন নিয়ন্ত্রণের জন্য ছাত্রদের স্বাস্থ্য সচেতনতনার উন্নয়ন ঘটানো হচ্ছে। তাদের আচরণও নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র : আইআরএনএ।

সূত্র:https://dailyinqilab.com/international/article/723298

Tag :
এখন আলোচনায়

উকুনে স্কুল বন্ধের গুজব

আপডেট সময় : ০৩:০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫