
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা শিবনগর ডিসি ইকোপার্কে ২৬ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টার দিকে দামুড়হুতা উপজেলা বালাইনাশক বিক্রেতা এসোসিয়েশন -এর বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
প্রধান অতিথি হাজী আলী আজগর টগর বলেন- আমার কৃষক যেনো বাঁচে, সেদিকে লক্ষ্য রাখবেন। কৃষকরাই আমার প্রাণ। আমি দামুড়হুদায় কৃষি গবেষণা ইনস্টিটিউট স্থাপন যাতে হয় সেজন্য জোর চেষ্টা করবো। ইনশাল্লাহ হবে। তবে সব সময় আমার কৃষক ভাই বাবাদের প্রতি খেয়াল রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহেদ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ করিম বিশ্বাস, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন, কুড়ুলগাছী ইউপি চেয়ারম্যান কামালউদ্দীন, হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, কুড়ুলগাছির ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, আবুজার গিফারী, ফয়সাল, আশাদুল, দামুড়হুদা উপজেলা ভাইসচেয়ারম্যান সহিদুল হক, অ্যাড: আবু তালেব, আতিয়ার রহমান হাবু, আঃ হান্নান ছোট, জুলফিকার আলী ভুট্টো, কামাল উদ্দীন আহমেদ সান্টু, সাংবাদিক এম নুরন্নবী, মেহেদী হাসান মিলন, রকিবুল হাসান তোতা, আরিফুল ইসলাম মিলন, জিসান, রিফাত রহমান, আজাদ, জান্নাতুল আওলিয়া নিশি, শরীফ রতন, আলী আজগর সোনা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
প্রতিনিধির নাম 













