
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি আফরোজা পারভীন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪ টা থেকে শুরু করে সন্ধা পর্যন্ত যুব মহিলা লীগের আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা ও খেজুরতলা গ্রামে এবং আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আফরোজা পারভীন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নারীদের ভাগ্যন্নোয়নে কাজ করছেন। কর্মক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশকে উন্নত করেছে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে অনেক উন্নয়ন হয়েছে। প্রত্যেক জেল ও উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় নারীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলেছেন। এখন নারীরা সমাজের বোঝা নয়, তারা স্বাবলম্বী হয়ে পুরুষের পাশাপাশি আয় করতে পারছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমার বিশ^াস চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের নেতাকর্মীরা এখন থেকে ঘরে ঘরে গিয়ে নৌকার বিজয় নিশ্চিতের জন্য কাজ করবে। আগামি দ্বদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। শুধু তাইনা, মাননীয় প্রধানমন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকেই নৌকার নমিনেশন দিবেন আমরা তাদের পক্ষে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পূর্ণিমা হালদার, সাংগাঠনিক সম্পাদক শাপলা খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজলী খাতুন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আজরিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সাংগাঠনিক সম্পাদক মিতা রানি দাস, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মনিরা পারভীন, সাংগঠনিক সম্পাদক শাহানারা খাতুন, কালিদাসপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সাবিয়া খাতুন, সাধারণ সম্পাদক জলি পারভীন, সাংগঠনিক সম্পাদক আলেয়া খাতুন, বেলগাছী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মজিরন নেছা, সাধারণ সম্পাদক তাপসি পারভীন, ডাউকি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মাছুরা খাতুন, সাধারণ সম্পাদক রাশিদা খাতুন, বাড়াদি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি পিঞ্জিরা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা 












