১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে শিক্ষক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজারে এসে শেষ হয়।

র‌্যালি পরবর্তীতে শহরের হোটেল বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু প্রমুখ। র‌্যালিতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেয়।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

মেহেরপুরে শিক্ষক দিবস পালিত

আপডেট সময় : ০১:০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩