১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মিনিট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার সকাল ৬ টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)। আহতরা হলেন, একই গ্রামের মজনু আলীর ছেলে আজিজুল হক (৪১), ওয়াজ মণ্ডলের ছেলে জানু উদ্দিন (৪৫), তমির উদ্দিনের ছেলে দিপু মিয়া (১৯), ছলিম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৩০), আব্দুল গনির ছেলে আসাদুল হক (৫৫) ও মৃত নিয়ামত মণ্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০)। এরমধ্যে আসাদুল হক, আব্দুস সামাদ ও দিপু মিয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও বাকীদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকালে ইজিবাইকযোগে কাজের জন্য ৮জন শ্রমিক মেহেরপুর জেলার গাংনী এলাকায় যাচ্ছিলেন। এসময় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সাজিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৭ জন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম ও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাইরুল ইসলাম নামে আরেক শ্রমিক।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক, সহকারিসহ ট্রাকে থাকা সবাই পালিয়ে গেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় মিনিট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ৬

আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩