
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী হারুনার রশীদের অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ দো’আর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দো’আ পরিচালনা করেন চুয়াডাঙ্গা শহরের বাইতুল মামুর জামে মসজিদের ঈমাম মাওলানা জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর সাব রেজিস্ট্রার গোলাম মোর্তজা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দলিল লেখকদের সভাপতি নওশের আলী, সহসভাপতি সামসুজ্জামান, দলিল লেখকের ক্যাসিয়ার গালিব আজমওয়ারা, দলিল লেখকদের সাবেক সভাপতি আগবার আলি,সাবেক সাধারণ সম্পাদক আনারুল হক সায়েম।
এ সময় আর ও উপস্থিতি ছিলেন সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকবৃন্দ।উল্লেখ্য, গত ১৮ আগস্ট দুপুরে হারুনার রশিদ তার স্ত্রী শামসুন্নাহার মিনাকে সাথে নিয়ে নিজ মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতরা গ্রাম থেকে চুয়াডাঙ্গার ভাড়া বাসায় ফিরছিলেন। চুয়াডাঙ্গা-দামুড়হুদার আঞ্চলিক মহাসড়কের দামুড়হুদা ব্র্যাক ব্যাংক মোড়ের অদূরে কবরস্থানের নিকট পৌছালে একটি চলন্ত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে হারুনার রশিদ ও তার স্ত্রী গুরুতর আহত হয়। তাদের দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারুনার রশিদের মৃত্যু হয়। আহতাবস্থায় তার স্ত্রী শামসুন্নাহার মিনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়। নিহত হারুনার রশিদ দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের স্কুলপাড়ার মৃত. আব্দুল আজিজের ছেলে।
প্রতিনিধির নাম 












