১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবরেজিস্টার অফিসের অফিস সহকারী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 
চুয়াডাঙ্গা দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হারুন অর রশিদ (৫৫) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী শামসুন্নাহার মিনা (৪৫) গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদার ব্র‍্যাক ব্যাংক মোড়ের অদূরে কবরস্থানের নিকট এদূর্ঘটনা ঘটে।

নিহত হারুন উর রশিদ দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের স্কুলপাড়ার মৃত. আব্দুল আজিজের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, আমার সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রীর চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন এবং ইজিবাইকটি চুয়াডাঙ্গা হতে দামুড়হুদার দিকে আসছিল। দামুড়হুদা ব্র্যাক ব্যাংক মোড় পার হয়ে কবরস্থানের নিকট মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর ঘন্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় হারুন অর রশিদের মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, আজ সকালে গ্রামের বাড়ি থেকে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়াস্থ ভাড়া বাড়ির উদ্দেশ্য আসছিলেন তারা। পথের মধ্যে এদূর্ঘটনা ঘটে। তার দুই ছেলে। বর্তমানে একটি ছেলে ডেঙ্গুতে আক্রান্ত।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ বলেন, দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘন্টাখানেক পর চিকিৎসারত অবস্থায় স্বামী মারা যায়। তার স্ত্রী চিকিৎসা চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, দূর্ঘটনায় হারুন আর রশিদের ডান পা ও হাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দিই। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবরেজিস্টার অফিসের অফিস সহকারী নিহত

আপডেট সময় : ১০:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩