০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা উপজেলা দিনের বেলায় দুঃসাহসিক স্বর্ণালংকার লুট — ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলায় দিনের আলোতেই ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। উপজেলার জুনিয়াদহ বাজারে অবস্থিত “ভাই ভাই জুয়েলার্স” নামক একটি স্বর্ণের দোকানে আজ (দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটে) এই দুঃসাহসিক লুটের ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আব্দুল কারির মালিকানাধীন দোকানটিতে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র পূর্ব পরিকল্পিতভাবে তালা কেটে প্রবেশ করে। খুব অল্প সময়ের মধ্যেই তারা দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার কাছাকাছি। দিনের বেলায় এমন ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ভেড়ামারা উপজেলা দিনের বেলায় দুঃসাহসিক স্বর্ণালংকার লুট — ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

আপডেট সময় : ১২:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬