
তারুণ্যের সৃজনশীলতা বিকাশ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে “তারুণ্যের স্বাধীনতা উৎসব ২০২৬” পলাশবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করে হাসিমুখ ফাউন্ডেশন। সহ-আয়োজক হিসেবে ছিল ভলান্টিয়ার অফ বাংলাদেশ,পলাশবাড়ী শাখা এবং ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক জনাব সুশীল চন্দ্র সরকার । এছাড়া উপস্থিত ছিলেন খবরবাড়ী টুয়েন্টিফোর ডট কম-এর সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কবিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন,নবিউল ইসলাম এবং কাজী বেলাল হোসেন।
এছাড়া অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাইবান্ধা গাখার প্রেসিডেন্ট ফয়সাল খান। এবং জুবায়ের রহমান, রিয়া, মৌ, মুসকান,তাহমিনা, তন্ময় সহ হাসিমুখ,ভলান্টিয়ার ফর বাংলাদেশ এবং ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের অন্যান্য সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
৩১ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উৎসবে ১৮০ অংশগ্রহণকারী কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের স্বাধীনতা উৎসব ২০২৬-এর প্রধান সমন্বয়ক রাশেদুজ্জামান সাদ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 





















