০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তাজুল ইসলাম তাজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব এক্য প্রগতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম তাজ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতর বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও আত্মশুদ্ধির বার্তা। ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি ধৈর্য, সহনশীলতা, ত্যাগ এবং মানবিকতার এক অনন্য শিক্ষা। রমজানের শিক্ষাকে ধারণ করে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সমানভাবে এই আনন্দে শামিল হতে পারে। তাই আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার মধ্য দিয়েই ঈদের সত্যিকারের তাৎপর্য বাস্তবায়িত হবে।
তাজুল ইসলাম তাজ বলেন, বর্তমান সময়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের চেতনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল বিভেদ ভুলে গিয়ে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি তরুণ সমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ হই। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতিও সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তাজুল ইসলাম তাজ

আপডেট সময় : ১২:৫৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬