
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ভেড়ামারায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকরা পুষ্পস্তবক ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তাঁরা নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় তাঁদের অবদানের প্রতি
গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
ভেড়ামারা প্রেসক্লাবের সদস্যরা জানান, ১৯৫২ সালের এই দিনে ঢাকায় যে রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই চেতনা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে জ্বলজ্বল করে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন, ভেড়ামারা থানা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শান্ত হোসেন 


















