
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে চুয়াডাঙ্গায় আনসার ভিডিপির ২১৫জন ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আলুকদিয়ায় অবস্থিত জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভাতাভোগী সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল পোলায়ের চাল, প্যাকেট সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি, তেল লোগোসহ শপিং ব্যাগ।
জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম বলেন- আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার আনন্দকে ভাগাভাগি করার জন্য এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন- আনসার বাহিনীর গর্বিত ইতিহাস, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বাহিনীর সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এছাড়াও মহোদয় অফিসারদের মাঝে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের মোতায়েন পরিকল্পনা ও ভূমিকা নিয়ে বিষদ আলোচনা করেন। তিনি বলেন, জননিরাপত্তা, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাসহ রাষ্ট্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সুবৃহৎ ও তৃণমূল পর্যায়ের এই বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সার্কেল অ্যাডজুট্যান্ট আবুল হাসানাত, লতিফুল আলম, উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা।
স্টাফ রিপোর্টার 













