১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল। শনিবার বিকেলের দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় মুখার্জি পাড়া থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয় ।

মেহেরপুর জেলা মহিলা দলের উপদেষ্টা রোমানা আহমেদ ও জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

তিনি বলেন, আপনারা যদি শেখ হাসিনার বিচার করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে থাকতে হবে। আওয়ামী লীগের সকল দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক মেম্বার জাহানারা খাতুন, রাকিবা খাতুন, শান্তি, মেরিনা, নুরজাহানসহ বিভিন্ন নারী নেতৃবৃন্দ ও কর্মীরা।

Tag :
এখন আলোচনায়

মেহেরপুর জেলা মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৩:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫