০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচন কমিশন গঠন , ২৫ জানুয়ারী সাধারণ সভা, ৮ ফেব্রুয়ারী ভোট

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিচালানা পরিষদের বৈঠক

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে নির্ধারণ হয়েছে ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে সাধারণ সভা ও ৮ ফেব্রুয়ারী ভোট গ্রহণ। শনিবার বেলা ১১টার দিকে কেরু’জ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে আলোচনায় সকলের সম্মতিক্রমে আসন্ন কেরু’জ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিষদ ২০২৫-২৬ দ্বি-বার্ষিক নির্বাচনের সাধারণ সভা ও ভোট গ্রহণের নির্ধারিত দিন ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগামী ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে সাধারণ সভা ও ৮ ফেব্রুয়ারী ভোট গ্রহণ দিন ঘোষণা করা হয় বৈঠকে। এ বৈঠকে সাধারণ সভা ও ভোট গ্রহণের দিনক্ষণ নির্ধারনের পাশাপাশি গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি।

এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, সদস্য সচিব পরিবহন বিভাগের (প্রকৌশলী) আবু সাইদ, সদস্য প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক (পার্সনাল) আল-আমিন, উপ-ব্যবস্থাপক (হিসাব) জাবেদ হাসান, উপ-ব্যবস্থাপক (সেলস) জহির উদ্দিন।

এ বৈঠকে উপস্থিত ছিলেন- বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (হাফিজ), সহ-সভাপতি মফিজুল ইসলাম ও রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক পদে সালাউদ্দিন সনেট, প্রচার সম্পাদক পদে আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ পদে আবু সাঈদ, সদস্য সেলিম খান, মাজেদুল ইসলাম (ডাবলু), নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, বাবর আলী, শরিফুল ইসলাম, হারিজুল ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।

তবে ২০২৫ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের খুব আগে থেকেই নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা নির্বাচনের সম্ভাব্য দিনের দিকে এগিয়ে ভোটারদের নিকট ভোট ও দোয়া প্রার্থনায় শুরু করেছেন ছুটাছুটি। আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচনি আলোচনায় উত্তপ্ত কেরুজ এলাকা।

গত নির্বাচনের আদলে এবারের নির্বাচনে নির্বাচিত পরিষদের সদস্যর সংখ্যা একই থাকার সম্ভাবনা রয়েছে। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের গত পরিষদে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ছিলো ১৩ সদস্য পরিধি বৃদ্ধি করা হয় ২৫ সদস্যে। আগে ২৫ সদস্যের কমিটির পরিবর্তন করে তা ১৩ সদস্যে করা হলেও তা পরিবর্তন হয়েছে গত নির্বাচনে। সংশ্লিষ্ট বিভাগ থেকে পরিবর্তন করে ফের ২৫ সদস্যের কমিটি নির্ধারণ করা হয়। ফলে এবারও নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে পুরাতনের পাশাপাশি নতুন মুখেও দেখা মিলছে।

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মূলত বড় পদ ২টি। সভাপতি ও সাধারণ সম্পাদক। এ নির্বাচনে সভাপতি পদে পুরোনো ২ জনেরই নাম শোনা যাচ্ছে। তারা হলেন- বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ সবুজ ও সাবেক সভাপতি তৈয়ব আলী। সাধারণ সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা বেড়েছে। নতুন মুখের আবির্ভাব ঘটেছে তরুণ শ্রমিক নেতা সৌমিক হাসান রূপমের। বাবার শূন্যস্থান পূরণে ইতিমধ্যেই রূপম শ্রমিক-কর্মচারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রতিদ্বন্দ্বিতা করার পুরো প্রস্তুতি নিয়েই রয়েছেন ভোটের মাঠে। গত নির্বাচনের পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী জয়নাল আবেদীন নফর সকল চড়াই উৎরাই পেরিয়ে ফিরেছেন ভোটের মাঠে। শুরু করেছেন মাঠ গোছানো। সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সের প্রচারণাও রয়েছে অব্যাহত।

এছাড়া সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গতবারের মতই একজনের পরিবর্তে দুজন নির্বাচিত হবে। তবে সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, মফিজুল ইসলাম, খবির উদ্দিন ও এসএম কবীর। এ পদের প্রার্থী সংখ্যা বাড়তে বা কমতে পারে। যতোই দিন যাচ্ছে ততোই বৃদ্ধি পাচ্ছে নির্বাচনি প্রচারভিযান।

Tag :
এখন আলোচনায়

নির্বাচন কমিশন গঠন , ২৫ জানুয়ারী সাধারণ সভা, ৮ ফেব্রুয়ারী ভোট

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিচালানা পরিষদের বৈঠক

আপডেট সময় : ০৩:৪১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫