০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তের মাঠ থেকে নাজিমুদ্দিনের লাশ উদ্ধার

দর্শনা সীমান্তবর্তী মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। বুধবার সকালে সীমান্তবর্তী দর্শনা পৌরসভাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে নাজিমুদ্দিন ওরফে ইন্টিল নামের ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করে পুলিশ। মৃত নাজিমুদ্দীন দর্শনা পৌরসভাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার জানান, লোকমুখে খবর পেয়ে দর্শনা সীমান্তের ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে তল্পাশী চালায়। পরে সকাল ৮ টার দিকে গ্রামের জহির হোসেনের জমিতে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় উদ্ধার ব্যাক্তি দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে নাজিমুদ্দীনের (৩৮)।

দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. হাবিব জানান, সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় দু’শ গজ বাংলাদেশের ভিতরে একটি জমিতে পড়ে ছিল ওই লাশ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, বাংলাদেশ সীমানায় নাজিমুদ্দিন নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রফিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, নিহত ব্যক্তির বড় ভাইয়ের সাথে কথা বলে জানা গেছে, লেবারের কাজে গিয়ে হার্ট এটাকে মারা যায় বলে জানিয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ

দর্শনা সীমান্তের মাঠ থেকে নাজিমুদ্দিনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫