০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুল কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১০৭ Time View

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সহিদ সরফরাজ হোসেন মৃদুল কারাগারে। মঙ্গলবার সহিদ সরফরাজ হোসেন মৃদুল পৃথক দু’টি মামলায় হাজিরা দিতে ছদ্মবেশে মেহেরপুর জেলা আদালত প্রাঙ্গণে আসে। বৈষম্যবিরোধী ছাত্রদের একজন তাকে চিনে ফেলাতে এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আদালত প্রাঙ্গণে সমবেত হয়।

মৃদুলের ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়েরকৃত চেক ডিজ অনার মামলায় মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক জুয়েল রানা মৃদুলকে জেলা কারাগারের প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০/৬০ জন নেতাকর্মী দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। গত ২৮ শে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানাকে এজাহার এফআইআর এর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়। মামলা নং-২০, তারিখ ২৮/০৮/২৪ ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)১০/১১/১২/১৩ এবং মেহেরপুর সদর থানার মামলা নং-০৬, তারিখ ১৯/০৮/২৪ ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(খ)/১০/১১/১২/১৩।

এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

মেহেরপুরে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুল কারাগারে

আপডেট সময় : ০৩:৩৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫