১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্রে যে ৭ দফা যুক্ত করার দাবি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৫০ Time View

সাত দফা সংবলিত একটি লিফলেট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই ঘোষণাপত্রে সেই সাত দফা অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী এই কার্যক্রম চলবে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে জুলাই ঘোষণাপত্রের দাবিতে সমাবেশ করবে সংগঠন দুটি।

সাত দফা

১. জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে

২. অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে

৩. ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে

৪. ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।

৫. ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে যোগসূত্র রেখে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে

৬. নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে

৭. জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে। সূত্র: আমাদের সময়

এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

জুলাই ঘোষণাপত্রে যে ৭ দফা যুক্ত করার দাবি

আপডেট সময় : ০৯:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫