০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৯৬ Time View

ছবি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যের সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি (খালেদা জিয়া) তার চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।

বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। একইসঙ্গে দোয়াও করেছি। আল্লাহ তায়ালা যেন তাকে ‍সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।

মির্জা ফখরুল আবার বলেন, আমারা দোয়া করছি, তার এই যাত্রা যেন সফল হয়। সুচিকিৎসা শেষে যেন আমাদের মাঝে ফিরে আসেন।

এখন আলোচনায়

মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ১১:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫