
দামুড়হুদা মডেল থানাধীন দলিয়ারপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। ০৫ জুলাই শুক্রবার রামনগর খোলা মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো- আজমত মন্ডল (৫২) জোড়াঘাটা গ্রামের চমৎকার মন্ডলের ছেলে ও হৃদয় হোসেন(২৫) আলোকদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির এর দিকনির্দেশনায় দলিয়ারপুর ক্যাম্প ইনচার্জ এস আই লাভলু সঙ্গীয়ও ফোর্স নিয়ে জোড়াঘাটা গ্রামের চমৎকার মন্ডল এর ছেলে আজমত মন্ডল ও আলোকদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে হৃদয় হোসেন কে রামনগর খোলা মাঠের ভেতর থেকে আটক করেন। পরে তাদের তল্লাশি করে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই মর্মে দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি ১০০ সিসি ফিডম মোটরসাইকেল উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ বলেন, মামলা পক্রিয়াধিন।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা 
























