
“বিকশিত হোক সুপ্ত প্রতিভা” স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমিতে অন্তরা সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন অন্তরা সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক কিশোর কুমার সরকার বাঁকা।
প্রশিক্ষণ সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বিশ্বজিত কুমার বনিক তপু ও প্রদীপ কুমার বায়। এ সময় মোঃ শামছুদ্দোহা বাবু, দিলীপ কুমার রায়, শ্যামল কুমার বার, দীপক মন্ডল, আজিজুল হক বাবু মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সংগীত বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে মোট ৭৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 















