০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি স্থায়ীকরণের দাবিতে চুয়াডাঙ্গায় মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ৩০ থেকে ৪০ হাজার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করলেও তারা এখনো স্থায়ী চাকরির সুযোগ থেকে বঞ্চিত। তারা বিনা কারণে চাকরিচ্যুতি এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রতিবাদ জানান। বক্তারা আরও দাবি করেন, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা-২০২৫ বাতিল করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য কর্মচারীদের বয়স শিথিলের মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর তাদের বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দৈনিক মজুরি কর্মচারী সমিতি জেলা কমিটির সদস্য সচিব মশিউর রহমান, আহ্বায়ক সাহাজান আলী, যুগ্ম আহবায়ক আব্দুল মমিনসহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি ব্যক্ত করে জানান, দ্রুত তাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন।

Tag :
এখন আলোচনায়

কোটচাঁদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেফতার

চাকরি স্থায়ীকরণের দাবিতে চুয়াডাঙ্গায় মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১০:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬