০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ডোপ টেস্টে পজিটিভ: ২ যুবকের ১ বছরের কারাদণ্ড

​চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার হওয়া দুই যুবককে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝিনাইদহের কোটচাঁদপুর বাজারপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে এবং বর্তমানে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার ভাড়াটিয়া মফিজুল ইসলাম সুজন (২৭) এবং চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়া (খালপাড়া) এলাকার মৃত লাল চাঁনের ছেলে মো. উজ্জ্বল আলী (৪৩)।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সদর থানার এসআই (নিঃ) অভিজিৎ সিংহ রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে মফিজুল ইসলাম সুজন ও মো. উজ্জ্বল আলীকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারের পর আসামিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে ‘ডোপ টেস্ট’ করানো হলে তাদের মাদক সেবনের বিষয়টি ল্যাব টেস্টে ইতিবাচক (পজিটিভ) প্রমাণিত হয়। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় একটি প্রসিকিউশন মামলা (নং-৫২/২৬, তারিখ: ২৫/০৬/২০২৬) দায়ের করে আসামিদের প্রকাশ্যে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়।

​চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত, আমলী আদালত) মামলার নথিপত্র ও ডোপ টেস্টের প্রতিবেদন পর্যালোচনা করে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের এই রায় প্রদান করেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এই ধরনের কঠোর অভিযান চুয়াডাঙ্গায় নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখার আহ্বান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর

চুয়াডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ডোপ টেস্টে পজিটিভ: ২ যুবকের ১ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০২:৩০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬