০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইন-এর চেষ্টা, বিজিবি’র বাধায় শূন্যরেখায় অবস্থান

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে পুশইন-এর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি’র বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি। ফলে তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বুধবার সকালে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর ৪টার দিকে সাপাহার আদালতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইন-এর চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। সংবাদ পাওয়ার পর বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে তারা ভারত ও বাংলাদেশের দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। ওই ৯ জনসহ অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি’র বাধায় বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইন-এর চেষ্টা, বিজিবি’র বাধায় শূন্যরেখায় অবস্থান

আপডেট সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬