১০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

  • জাবেদ হোসেন
  • আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ২০ Time View

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬ খ্রিঃ) চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

প্রীতিভোজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল; জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর; জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; জনাব মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা বলেন, এমন আয়োজন তাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে জেলা পুলিশের সকল সদস্য এক আনন্দঘন পরিবেশে মিলিত হন।

Tag :
এখন আলোচনায়

দামুড়হুদার বাস্তপুর দাখিল মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত

চাঁদপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬