০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মদন সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার পাশাপাশি গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন গ্রাম আদালতের শুনানি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত করে উপজেলা প্রশাসনে প্রেরণ নিশ্চিত করতে হবে।

এসময় উপজেলা সমন্বয়কারী মদন সরদার গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা এবং ফৌজদারি ও দেওয়ানি মামলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় তিনি কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে রূপালী ব্যাংকের শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠান

চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬