০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এক হাজার সদস্যের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে পলাশবাড়ী পৌর শহরের বিজ অফিস চত্বরে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার জোনাল ম্যানেজার শেখ মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজের প্রধান কার্যালয়ের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজের প্রধান কার্যালয়ের কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন এবং পলাশবাড়ী সাব-জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন পলাশবাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা, সিএইচও কামরুন্নাহারসহ বিজ অফিসের বিভিন্ন কর্মকর্তা।

বক্তারা বলেন, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে শাক-সবজির গুরুত্ব অপরিসীম। বাড়ির আঙিনায় সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও সম্ভব।

কর্মসূচির আওতায় প্রতিটি সদস্যের মাঝে লালশাক, চাল কুমড়া, ঝিঙে, ঢেঁড়স ও বরবটির বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশবাড়ী বিজের শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম সাপোর্ট অফিসার আব্দুল লতিফ ও তপন কুমার সরকার।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

পলাশবাড়ীতে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ

আপডেট সময় : ০৪:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬