০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষি ও গ্রামীণ রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় জাঁকজমকপূর্ণভাবে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেড়ামারার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. আব্দুল করিম এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা।

বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করা, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্য। বিশ্বব্যাংক ও ইফাদ (আইএফএডি)-এর সহযোগিতায় পরিচালিত এ প্রকল্প প্রান্তিক পর্যায়ের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কংগ্রেসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

ভেড়ামারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬