০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রশিদুল ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার রুদ্রনগর মাঝপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গার একটি চৌকস দল সন্ধ্যা ৬টার দিকে রুদ্রনগর মাঝপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মোঃ রশিদুল ইসলামের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিন উদ্ধার করা হয়। ওই পলিথিনের ভেতর থেকে ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রশিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার রুদ্রনগর মাঝপাড়া (লোকনাথপুর পার্ট) গ্রামের আনছার আলীর ছেলে। জব্দকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানিয়েছে, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

Tag :
এখন আলোচনায়

মেরাজের রাতে নবীজি (সা.) বেনামাজির যে শাস্তি দেখেছেন

চুয়াডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬